1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রেল পুলিশের অভিযানে বনলতা এক্সপ্রেসে ১০০ বোতল এসকাফসহ যুবক আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ‘ESKuf’ উদ্ধার এবং এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের আউটার এলাকায় চলন্ত বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন তুসার আলী (২৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মালবাগডাঙ্গা এলাকার অসিকুল ইসলামের ছেলে।

পাকশী রেলওয়ে জেলা ডিবি সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে থানার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোসা. পারভীন আখতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বনলতা এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগির ২১ নম্বর সিটে বসা তুসার আলীকে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা নেভি ব্লু রঙের লাগেজের ভেতর কম্বল ও লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ১০০ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ‘ESKuf’ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১০ হাজার মিলিলিটার বা ১০ লিটার তরল মাদকদ্রব্য ছিল। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

ঘটনার পর আটক ব্যক্তিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পাকশী রেলওয়ে থানার পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!