1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

নাটোরের আজিমনগর ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী স্থানে চলন্ত অবস্থায় আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের পেছনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েসংযোগ হুক খুলে যাওয়ায় ইঞ্জিন ও সামনের অংশ বগিগুলো ছাড়াই কিছুদূর এগিয়ে যায়পরে চালক বিষয়টি টের পেয়ে ট্রেনটি পুশব্যাক করে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে পুনরায় সংযুক্ত করেনএ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ পেছনের চারটি বগির সংযোগ হুক খুলে যায়এতে ইঞ্জিন ও সামনের অংশ বগিগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে সামনে এগিয়ে যায়পরে চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামিয়ে পুনরায় পেছনে ফিরে আসেনপ্রায় ৩০ মিনিট চেষ্টার পর বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়এরপর সকাল ৮টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে

ট্রেনের যাত্রী মোনতাজুর রহমান বলেন, “আজিমনগর স্টেশন পার হওয়ার পর হঠাৎ আমাদের বগি থেমে যায়পরে দেখি ইঞ্জিন অনেক দূরে চলে গেছেকিছুক্ষণ পর আবার ফিরে এসে বগিগুলো সংযুক্ত করে ট্রেন চলাচল শুরু করেঘটনাটি দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় চা-দোকানি নজরুল ইসলাম জানান, “সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়ইঞ্জিনটি প্রায় ৪০০ গজ দূরে চলে যাওয়ার পর থামেপরে আবার ফিরে এসে বগিগুলো যুক্ত করে নেয়

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার প্রায় ২০ মিনিট পর ট্রেনের ইঞ্জিন ফিরে এসে বিচ্ছিন্ন বগিগুলো সংযুক্ত করে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে

পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আনোয়ার হোসেন বলেন, “ট্রেনটির পেছনের দুটি কোচের সংযোগস্থলের হুক খুলে যাওয়ায় চারটি বগি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামানপরে রেলকর্মীরা দ্রুত বগিগুলো পুনরায় সংযুক্ত করেনএতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও দীর্ঘসময় বিঘ্ন ঘটেনি

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!