1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে জোড়া (দাদি-নাতনি) খুনের রহস্য উদ্ঘাটন, খুনি গ্রেফতার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশএ ঘটনায় শরিফুল ইসলাম শরীফ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছেতিনি নিহত কিশোরী জামিলা আক্তারের সম্পর্কে চাচা

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, যৌন হয়রানির চেষ্টা এবং তাতে বাধা পেয়ে ক্ষোভ থেকেই শরীফ সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তারকে (১৬) হত্যা করেগ্রেফতারকৃত শরীফ দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলেতিনি পেশায় ট্রাকচালকনিহতরাও একই এলাকার বাসিন্দাজামিলা স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল

এ ঘটনায় জামিলার বোন বাদী হয়ে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন

পারিবারিক সূত্রে জানা যায়, জামিলার বাবা জয়নাল খাঁ কাজের সুবাদে প্রায়ই ঢাকার সাভারে বড় মেয়ের শ্বশুরবাড়িতে অবস্থান করতেনজামিলা তার দাদি সুফিয়া খাতুনের সঙ্গে গ্রামের বাড়িতেই থাকতঘটনার সময় তার বাবা বাড়িতে ছিলেন না

ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শরীফ হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছে বলে জানান ডিবির ওসি রাশিদুল ইসলামতার ভাষ্য অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি রাতে শরীফ বাজার পৌঁছে দেওয়ার কথা বলে জামিলাদের বাড়িতে যায়সে সময় দাদি বাড়িতে না থাকার সুযোগে জামিলাকে যৌন হয়রানির চেষ্টা করেএতে জামিলা প্রতিবাদ করে এবং তাকে চড় মারেঅপমানিত হয়ে সেদিন সে ফিরে যায়

এরপর গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শরীফ পুনরায় ওই বাড়িতে যায়প্রথমে আগের ঘটনার জন্য ক্ষমা চাইলেও সুফিয়া খাতুন তাকে ক্ষমা না করে চিৎকার শুরু করেনএতে ক্ষিপ্ত হয়ে শরীফ পাশে থাকা একটি কাঠের বাটাম দিয়ে সুফিয়া খাতুনের মাথায় আঘাত করেতিনি মাটিতে লুটিয়ে পড়লে জামিলা চিৎকার শুরু করেএসময় শরীফ নির্মাণকাজে ব্যবহৃত একটি যন্ত্র দিয়ে তার মাথা ও কপালে আঘাত করে

পরে জামিলাকে টেনে বাড়ির পাশের সরিষাক্ষেতে নিয়ে যায়পথে পুকুরপাড়ে তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় বলে পুলিশের দাবি

শনিবার সকালে স্থানীয়রা বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ এবং পাশের সরিষাক্ষেতে জামিলার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ঈশ্বরদী থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়

ঘটনার পর প্রাথমিকভাবে ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার কিশোরীকে ধর্ষণের পর হত্যার আশঙ্কা প্রকাশ করেছিলেন

ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়স্থানীয় তথ্য ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে শরীফুল ইসলামকে শনিবার রাতেই আটক করা হয়ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখে সে অপরাধ স্বীকার করে এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!