1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদী হাসপাতাল দালালমুক্ত করতে যৌথ অভিযান, আটক ৯

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ দালালমুক্ত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছেরবিবার (১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এ অভিযান চালানো হয়

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রোগী ও স্বজনদের হয়রানি এবং অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ৯ জনকে আটক করা হয়পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন

দণ্ডপ্রাপ্তরা হলেননূর মোহাম্মদ নূরু, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, আয়েশা খাতুন, নূরজাহান বেগম তুলি, শাহানাজ পারভিন, রোজিনা খাতুন ও পারু বেগম

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতাল এলাকায় সক্রিয় থেকে রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে হয়রানি ও অর্থ আদায় করে আসছিলএতে প্রকৃত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আনিচ-উর রহমান বলেন, “নিয়মিত গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করেই এ অভিযান পরিচালনা করা হয়েছেএকবার অভিযান চালিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না; ভবিষ্যতেও আমাদের তৎপরতা অব্যাহত থাকবে

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!