Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন | Dailyvision বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঈশ্বরদীর সুনামধন্য ও জনপ্রিয় স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানা; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর পাবনা জেলা সভাপতি প্রভাত ভদ্র; ঈশ্বরদী প্রেসক্লব-এর সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান; সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু; সুজন সমাবেশের আফসার আলী; সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রণব কুমার বলেন, স্বপ্নদ্বীপ রিসোর্ট ঈশ্বরদীর পর্যটন সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। মনোরম পরিবেশ ও উন্নত অবকাঠামোর কারণে এটি ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। তিনি বলেন, দেশে অভ্যন্তরীণ পর্যটন দ্রুত প্রসার লাভ করছে এবং ভবিষ্যতে এই খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যথাযথ প্রচারণা ও কার্যকর ডিজিটাল মার্কেটিং কৌশল গ্রহণের মাধ্যমে বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!