Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ | Dailyvision শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো সংঘাত, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে আসা নারী এবং প্রথমবারের ভোটারদের মধ্যেও ছিল বাড়তি উৎসাহ।

ঈশ্বরদী উপজেলার ৮৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৬০৫ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৬ জন, যা মোট ভোটারের ৩৯ দশমিক ১১ শতাংশ। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান।

উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ভেতরে আনসার সদস্যরা শৃঙ্খলা রক্ষা করছেন এবং বাইরে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে রাখা হয়েছে বাড়তি নজরদারি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। একজন নারী ভোটার বলেন, “লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছি। কোনো ঝামেলা নেই, পরিবেশ খুব ভালো।”

সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় নাতির কোলে ভর করে ভোট দিতে আসেন ৯০ বছরের বৃদ্ধ গ্যাদা খন্দকার। তিনি বলেন, “নয় বছর পর আইজক্যা ভোট দিবার আইছি। শরীলডা খারাপ বইলা নাতিরে কইছি, কোলে কইরা ভোট দিতে নিয়া যাতি। ভোটে এত লোক দেইখ্যা খুব ভালো লাগতিছে। বহু বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাইছে। সারাদিন যদি এভাবেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে, তাইলে খুব ভালো হইবো।”

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. ইমান আলী জানান, কেন্দ্রটিতে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোটা উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে দায়িত্ব পালন করছেন। গুজব বা অপপ্রচার রোধে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঈশ্বরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!