1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে ক্ষোভ ও অভিমানথেকে ঈশ্বরদীতে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পশ্চিম টেংরি এলাকার সূর্য প্রামাণিকের খোলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেনপদত্যাগকারী নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর অনুসারী বলে জানা গেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পৌর ও উপজেলা শাখার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজ

লিখিত বক্তব্যে তিনি বলেন, “বিগত দিনে জাকারিয়া পিন্টুর নেতৃত্বেই আমরা রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছিঅথচ দলের একজন প্রকৃত ত্যাগী নেতাকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে

তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ থেকে আসা হাবিবুর রহমান হাবিব বর্তমানে ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে আমাদের ওপর জুলুম-নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করছেন

লিখিত বক্তব্যে বলা হয়, “যে দলের জন্য আমরা রাজপথে থেকে সংগ্রাম করেছি, সেই দলের কাছ থেকেই আজ নির্মম আচরণের শিকার হচ্ছিএতে আমরা ব্যথিত হয়ে তারেক রহমানের প্রতি অভিমান প্রকাশ করে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি

তবে তিনি উল্লেখ করেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর আমাদের আস্থা অটুট রয়েছেপ্রয়োজনে ভবিষ্যতে আবার দলের সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব

উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছেদলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়তিনি পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন

এদিকে ধানের শীষ প্রতীকের নির্বাচন না করে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চলতি সপ্তাহে স্থানীয় উপজেলা যুবদলের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!