1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়া

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে
Oplus_16908288
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে ঈশ্বরদী উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে জেলা প্রশাসনের উদ্যোগে এই পরিদর্শন ও মহড়া পরিচালনা করা হয়। এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং জরুরি করণীয় বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা করা হয়।
ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়ায় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শাহেদ মোস্তফা এবং পাবনা জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
এছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, পাবনা জেলা নির্বাচন অফিসার মো. মোশাররফ হোসেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রাশিদুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটকেন্দ্রের প্রবেশ ও প্রস্থান পথ, নিরাপত্তা ব্যবস্থাপনা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!