1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা যাবে না : হাবিবুর রহমান হাবিব

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
Oplus_16908288
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিনা অপরাধে কোনো নিরীহ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালাতে দেওয়া হবে না। একইভাবে বিনা অপরাধে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও গ্রেপ্তার করা উচিত নয়।

Oplus_16908288

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মাটি ও মানুষের কথা ভেবেছেন। অসহায় মানুষের দুঃখ-কষ্ট তিনি কখনো সহ্য করতে পারতেন না। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নেতাকর্মীদেরও মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সমর্থন করলেই কেউ অপরাধী—এমন ধারণা সঠিক নয়। যারা কোনো অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত নন, তাদের যেন হয়রানি করা না হয়। একই সঙ্গে মামলা বাণিজ্যের উদ্দেশ্যে নিরীহ মানুষকে গ্রেপ্তার না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে জিয়া পরিবারসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মুখলেছুর রহমান বাবলু। এতে আরও বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, সাবেক যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য শ্যাম সুন্দর আগারওয়াল বিকি, মহিলা দল নেত্রী রোকেয়া হাসেম ও চামেলী আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!