1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ নাগরিকের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটি আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রীন সিটি আবাসিক এলাকার ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে এটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০)-এর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে এসে মাকসিমকে কক্ষের মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির নিরাপত্তা টিম, রাশিয়ান চিকিৎসক দল এবং ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হন। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে সংশ্লিষ্ট কোম্পানির কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ রাশিয়ান দূতাবাসের মাধ্যমে লাশটি নিজ দেশে পাঠানোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!