1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
Oplus_16908290

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ, ২০১ জনের বিরুদ্ধে নেসকোর দায়ের করা মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই হরতাল পালিত হয়।

এ সময় ফতেমোহাম্মদপুর লোকোসেড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টায়ারের আগুন নিভিয়ে দেয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়।

হরতালের কারণে ঈশ্বরদী বাজারসহ পৌর শহরের প্রধান সড়ক স্টেশন রোডের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সড়কে গুটিকয়েক রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক আ.ফ.ম. রাজিবুল আলম ইভান বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং ইতোমধ্যে যেসব মিটার স্থাপন করা হয়েছে তা অপসারণ ঈশ্বরদীবাসীর সর্বসম্মত দাবি। পাশাপাশি প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে নেসকোর এক প্রকৌশলীর দায়ের করা ২০১ জন সাধারণ নাগরিকের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।

হরতালের সমর্থনে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রাখেন এবং সাধারণ জনগণ সড়কে অবস্থান নিয়ে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!