1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির খাবার খেয়ে অসুস্থ ৩০ শ্রমিক

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির সরবরাহকৃত খাবার খেয়ে একটি ফ্লোরের অন্তত ৩০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেনঅসুস্থ শ্রমিকদের মধ্যে ১৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছেবাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন শুক্রবার (০২ জানুয়ারি) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা নিতে দেখা গেছে

ভুক্তভোগী শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার বড়ইচারা এলাকায় অবস্থিত প্রাণ কোম্পানির বঙ্গ মিলার্স লিমিটেডে প্রতিদিনের মতো শ্রমিকদের রাতের খাবার সরবরাহ করা হয়ওই খাবার খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি ফ্লোরের প্রায় ৩০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েনতাৎক্ষণিকভাবে কোম্পানির অভ্যন্তরীণ আবাসিক মেডিকেল অফিসার তাদের প্রাথমিক চিকিৎসা দেনপরে কয়েকজনের অবস্থার অবনতি হলে কোম্পানির নিজস্ব গাড়িতে করে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা জানান, ডায়রিয়া, পেটব্যথা ও মাথাব্যথার উপসর্গ নিয়ে প্রায় ৩০ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেনএর মধ্যে ১৬ জনকে ভর্তি করা হয়েছেএছাড়া আরও ৮-১০ জন শ্রমিক জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিব কুলসুম বলেন, “গত রাত থেকে একাধিক শ্রমিক মাথাব্যথা, পেটব্যথা ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেনপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্য বা পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে তারা অসুস্থ হয়েছেনবর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন

এ বিষয়ে প্রাণ কোম্পানির ঈশ্বরদী (বড়ইচারা) শাখার এডমিন শিহাব উদ্দিন জানান, শ্রমিকরা কী কারণে অসুস্থ হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নিতবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণে তারা অসুস্থ হতে পারেনতিনি বলেন, “অনেক শ্রমিককে আমাদের কোম্পানির অভ্যন্তরে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!