1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

পাবনা-৪ আসনে বিএনপি ঘরানার সুপ্রিম কোর্টের আইনজীবী স্বতন্ত্র প্রার্থী

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপি ঘরানার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জামিল আক্তার এলাহীর পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তার প্রতিনিধিরা ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট জামিল আক্তার এলাহীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা শামসুদ্দোহা পিপপু, রফিকুল ইসলাম, জাহিদ হোসেন, সুজন আলী ও ইঞ্জিনিয়ার গোলাম দস্তগীর ইমন।

অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রতিনিধি শামসুদ্দোহা পিপপু বলেন, “অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী দীর্ঘদিন ধরে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে আসছেন। সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশার কারণেই আজ এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।”

এ বিষয়ে অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী বলেন, “জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এবং এলাকার জনগণের চূড়ান্ত মতামতের ওপর।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!