1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যায় ব্যবহৃত ২টি আগ্নেয়াস্ত্র ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে লক্ষীকুন্ডা ইউনিয়নের সাহাপুর মৌজায় একটি অস্থায়ী টয়লেটের পেছন থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। বুধবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৭ ডিসেম্বর লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের দক্ষিণপাড়া মোল্লাপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন বিএনপি নেতা বিরু মোল্লা। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লাকে প্রধান আসামি করে ১৮ ডিসেম্বর ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, সিপিসি-২ ও র‍্যাব-১২ (পাবনা)–এর সহায়তায় মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকা থেকে রবিবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষীকুন্ডা ইউনিয়নের সাহাপাড়া মৌজায় তার নিজস্ব ৩ নম্বর ইটভাটার পশ্চিম প্রান্তে অভিযান চালানো হয়। সেখানে টিন দিয়ে ঘেরা একটি অস্থায়ী টয়লেটের পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি পুরোনো কাপড়ের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড শর্টগানের গুলি এবং ২৬ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ১৭ ডিসেম্বর সকালে বিএনপি নেতা বিরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!