1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আমির খসরু (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার মধ্যরাতে উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকায় নিজ বাড়ির সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির খসরু ওই এলাকার সাবান আলীর মেজো ছেলে। তিনি পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গেদু মেম্বারের ভাতিজা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে আমির খসরুর বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। ঘটনার একদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা-মা ঢাকায় অবস্থান করছেন। তারা ঈশ্বরদীতে পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে  বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!