Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
ঈশ্বরদীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত | Dailyvision ঈশ্বরদীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ও অভিভাবকরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩২টি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রের পরিবেশ ছিল উৎসবমুখর, যা অনেকটা শিশুদের জন্য এক আনন্দঘন শিক্ষামূলক আয়োজনের রূপ নেয়।
পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, বৃত্তি পাওয়াই মুখ্য উদ্দেশ্য নয়; বরং সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এ পরীক্ষায় অংশগ্রহণের মূল লক্ষ্য। এতে শিশুরা খেলাধুলার পাশাপাশি বইমুখী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ বলেন, “আমাদের অ্যাসোসিয়েশনের আওতাধীন ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি দেখে মনে হয়েছে, এটি যেন একটি শিক্ষামূলক উৎসবে পরিণত হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষায় এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অ্যাসোসিয়েশনের কেন্দ্র সচিব মো. রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আতাউল হক নান্নু, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক কবির আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশিকুর রহমান লুলু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!