1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রূপপুর পারমাণবিক প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা: অনাকাঙ্ক্ষিত শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
Oplus_16908288

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষার সময় উচ্চচাপের বাষ্প নির্গত হওয়ায় জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ সৃষ্টি হতে পারে। এ ধরনের শব্দে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে ৪–৫ দিনব্যাপী এই বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ান সাধারণ ঠিকাদার JSC-ASE প্রকল্প এলাকায় মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে পরিকল্পিত এই পরীক্ষাটি সম্পন্ন করবে। পরীক্ষার সময় নির্দিষ্ট ভালভের মাধ্যমে উচ্চচাপের বাষ্প বায়ুমণ্ডলে নিঃসৃত হবে, ফলে কিছু সময়ের জন্য তীব্র শব্দ শোনা যেতে পারে।

কর্তৃপক্ষ জানায়, এই শব্দ সম্পূর্ণ পূর্বনির্ধারিত, স্বাভাবিক এবং নিরাপদ। এতে জনসাধারণের কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা নেই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব, মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী এ ধরনের পরীক্ষা নিয়মিতভাবে সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!