1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে এক গৃহবধূর দুইবার মৃত্যু ঘোষণা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঈশ্বরদী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আমবাগান মহল্লার মুরগি ব্যবসায়ী আব্দুস সালামের স্ত্রী সুফিয়া বেগমকে দুইবার মৃত্যু ঘোষণা করার বিরল ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে চিকিৎসকরা জানান। সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডেড সার্টিফিকেট দেওয়ার পর তার লাশ পরিবারের লোকজন ঈশ্বরদীতে নিয়ে আসে।

মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে পরিবার দাফনের প্রস্তুতি শুরু করে এবং ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে কবরও খোঁড়া হয়। শেষ গোসল করানোর জন্য লাশকে প্রস্তুত করা হলে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন—লাশের শরীর গরম এবং নড়াচড়া করছে। এমন অস্বাভাবিক দৃশ্য দেখে তারা দ্রুত সুফিয়া বেগমকে কয়েক চামচ পানি পান করিয়ে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিব ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে ইসিজি পরীক্ষা করেন। পরীক্ষার পর তিনি জানান, সুফিয়া বেগম তখন জীবিত নন—প্রায় তিন ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। ফলে চিকিৎসক দ্বিতীয়বারের মতো তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!