1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

মাঝরাতে ঈশ্বরদী–কুষ্টিয়া মহাসড়কে বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঈশ্বরদীর দাশুড়িয়া–কুষ্টিয়া মহাসড়কে মাঝরাতে বালু ফেলে সড়ক যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে সলিমপুর ইউনিয়নের দোতলা মসজিদসংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর ড্রাম ট্রাক ভর্তি বালু ফেলে স্তুপ করে রাখা হয়।

স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের অংগ সংগঠনে কয়েকজন নেতা–কর্মী এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁদের সন্দেহ। হঠাৎ মহাসড়কে বালুর স্তুপ দেখতে পেয়ে ওই এলাকার দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালু অপসারণের ব্যবস্থা করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মশিউর রহমান মণ্ডল বলেন, “প্রতিটি থানায় নিয়মিত টহল অব্যাহত রয়েছে। কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!