1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

মধ্যরাতে ঈশ্বরদী–ঢাকা মহাসড়কে টায়ারে আগুন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঢাকা–ঈশ্বরদী মহাসড়কের ঈশ্বরদী অংশে মাঝরাতে সড়কে টায়ার ফেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে পৌরসভার হাড়ুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে হাড়ুখালী এলাকায় বাংলাদেশ রেশম বীজাগারের প্রধান ফটকের অদূরে সড়কের ওপর হঠাৎ টায়ারে আগুন জ্বলে ওঠে। আগুনের কারণে অরণকোলা মোড় ও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে উভয় দিকেই যানবাহন আটকে যায়। আচমকা মহাসড়কে আগুন দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থানা থেকে এসআই ওবায়দুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর ব্যবস্থা  এবং যান চলাচল স্বাভাবিক করতে সহযোগিতা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মশিউর রহমান মণ্ডল জানান, “প্রতিটি থানায় নিয়মিত পুলিশি টহল অব্যাহত রয়েছে। দুর্বৃত্তরা কোনোভাবেই নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!