1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদী ইপিজেডে অক্সিজেন সংকটে ৩৫ নারী শ্রমিক অসুস্থ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঈশ্বরদী ইপিজেডের হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারখানার চতুর্থ তলায় দীর্ঘ সময় ধরে এয়ারকন্ডিশন (এসি) বন্ধ থাকায় কক্ষের অক্সিজেনের মাত্রা কমে যায়। এর ফলে শ্রমিকরা মাথা ঘোরা, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ অনুভব করেন।

জানা গেছে, অসুস্থদের মধ্যে ৩৪ জনের অবস্থা গুরুতর হলে প্রথমে ১৫ জনকে বেপজা হাসপাতালে নেওয়া হয় এবং বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বেপজা হাসপাতালের ১৫ জনকেও উপজেলা হাসপাতালে পাঠানো হয়।

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানির অ্যাডমিন কর্মকর্তা রাশিদুজ্জামান বলেন, “এসি বন্ধ থাকায় অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। সে কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে পড়ে এবং অসুস্থতার উপসর্গ দেখা দেয়।”

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, “ইপিজেড থেকে আসা ৩৪ জন রোগী ভর্তি আছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি বড় ধরনের কোনো জটিলতা হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!