1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রূপপুর পারমাণবিকে আগুন: কি বলছেন রূপপুর কর্তৃপক্ষ

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তুপে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডের ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এবং ফেসবুকে ভিডিও ফুটেজসহ প্রচারিত হয়।

তাৎক্ষনিকভাবে এই ঘটনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। ফলে এই ঘটনা শুধুমাত্র ফায়ার সর্ভিসের বক্তব্য দিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে প্রচারিত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার গভীর রাতে প্রকল্পের উর্দ্ধতন বৈজ্ঞনিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট (গণমাধ্যম) সৈকত আহমেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে অগ্নিকান্ডের ঘটনায় বিভ্রান্ত না হওয়ার আহব্বান জানিয়ে বলেন, সংঘঠিত অগ্নিকান্ড দ্রুত সময়ের মধ্যে সফলভাবে নিয়ন্ত্রণ হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে পদ্মা নদী ও ইছামতী নদীর প্রবাহ সচল রাখার জন্য তৈরিকৃত কৃত্রিম চ্যানেলের পাশে ডাম্পিং কাঠের বর্জ্য অপসারণকালে একটি ছোট আকারের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কর্মরত ইমামুল এন্টারপ্রাইজের কয়েকজন শ্রমিক তাৎণিকভাবে বিষয়টি প্রকল্পের কন্ট্রোল রুমে জানায়। কন্ট্রোল রুম থেকে দ্রুততম সময়ে প্রকল্পের নিজস্ব ফায়ার ইউনিট, রূপপুর মডার্ন ফায়ার স্টেশন এবং গ্রিণসিটি ফায়ার স্টেশনকে অবহিত করা হয়। সংশ্লিষ্ট ফায়ার ইউনিটসমূহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্মিলিতভাবে অগ্নি-নির্বাপণ কার্যক্রম শুরু করে। তাদের কার্যকর পদেেপ মাত্র ৪০ মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর ১টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয় এবং নির্বাপণ কার্যক্রম সম্পন্ন ঘোষণা করা হয়। এ ঘটনায় প্রকল্পের কোনো ক্ষতি হয়নি এবং প্রকল্পের সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়েনি।

আরও বলা হয়, অগ্নিকান্ডের সূত্রপাত জানার কাজ চলমান আছে।  প্রকল্পের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল ফায়ার সার্ভিস ইউনিট, কর্মী ও দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে বিভ্রান্ত বা গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!