1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে প্রতারণার শিকার হিন্দু সম্প্রদায়ের ৩৬ পরিবারকে সহযোগিতা দান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীতে প্রতারণার শিকার হিন্দু সম্প্রদায়ের  হতদরিদ্র ৩৬ পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার  মো. মনিরুজ্জামান। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা অনুদান হিসেবে ওই পরিবারগুলোর মধ্যে বিতরণ করেন তিনি।
জানা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি প্রতারক চক্র দুর্গাপূজা উপলক্ষে চাউল , ডাল, চিনি এবং নগদ টাকা অনুদানের কথা বলে হতদরিদ্র ৩৬ পরিবার থেকে মোট ২১ হাজার ৬ শত টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় । প্রত্যেক পরিবারের কাছ থেকে নেওয়া হয় ৬০০ টাকা । এই প্রতারণার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরবর্তীতে পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের নির্দেশনায় নবাগত ইউএনও মো. মনিরুজ্জামানের তত্বাবধানে ভুক্তভোগী ৩৬ পরিবারকে ডেকে তাদের খোঁয়া যাওয়া অর্থ মানবিক সাহায্য হিসাবে দেওয়া হয়।
 মানবিক সাহায্য পেয়ে আনন্দ প্রকাশ করে ভুক্তভোগীরা বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে প্রশাসন। আমাদের কষ্টে উপার্জিত হারিয়ে যাওয়া টাকা অনুদান হিসাবে দিয়েছেন নতুন ইউএনও। তাই আমরা অনেক খুশি।
এ ব্যাপারে ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “দূর্গাপূজায় অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ” এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। পরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ডেকে তাদের খোঁয়া যাওয়া টাকা মানবিক সাহায্য দেওয়া হলো।
এদিকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় প্রতারণা মামলা দায়ের হয়েছে। প্রতারকদের গ্রেফতারে কাজ করছে প্রশাসনের বিশেষ টিম।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দাশ বলেন, এ ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। প্রতারকদের গ্রেফতারে প্রশাসন যৌথভাবে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!