1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাকারিয়া পিন্টুর নের্তৃত্বে ঈশ্বরদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গতকাল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে স্মরণকালের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নের্তৃত্বে শহরের নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা বিএনপি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে। তিনি আরো বলেন, আগামী দিনে তারেক জিয়ার নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। ইতোমধ্যেই তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এ দেশের মানুষের আস্থা অর্জন করেছে; আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে মতায় দেখতে চায়। তাই বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না।

পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। শ্রমিকদলের কেন্ত্রীয় নেতা আহসান হাবীব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির দুলাল, ঈশ্বরদী প্রেসক্লবের সভাপতি আজিজুর রহমান শাহীন, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, আক্কাস আলী মেম্বার, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর ষুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল, খোরশেদ আলম দিপু, আক্তার হোসেন নিফা ও মাহামুদ হাসান সোনামনিসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতা ও কর্মি এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!