1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নিহত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সেলিম নামে এক ব‍্যক্তির মৃত‍্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট)  ঈশ্বরদী শহরের ফতেহ মোহাম্মদপুর এলাকায় লোকোসেডে  এ ঘটনা ঘটে। নিহত সেলিম ঈশ্বরদী পৌরসভার পূর্বটেংরী কদমতলা এলাকার মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের ওপর পড়ে গিয়ে তার হাত-পা কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
‎ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান স্থানীয়দের ভাষ্য উদ্ধৃত করে জানান,  ওই ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি কানে কম শুনতেন, তাই ট্রেন আসার বিষয়টি তিনি টের পাননি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!