1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঢাকা বিমানবন্দর থেকে ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার সভাপতি আবির হাসান শৈশবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর রাতেই তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। শনিবার (১৬ জুলাই) তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত শৈশব ঈশ্বরদী পিয়ারাখালি জামতলার নিবাসী জহির মোল্লার ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার সভাপতি।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলাসহ শৈশবের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এতোদিন পলাতক থাকার পর বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তিনি। গোপনে খবর পেয়ে আমরা বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়াই। ইমিগ্রেশনে ঢোকার সময়ই তাকে আটক করা হয়। পরে রাতেই ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলির ঘটনায় কয়েকজন শিার্থী আহত হন। ওই ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলা করেন। এই মামলার কয়েকজন আগেই গ্রেপ্তার হলেও পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!