1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে ভেঙ্গে ফেলা আওয়ামী লীগ অফিসের জায়গায় নির্মিত হচ্ছে টাওয়ার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ভেঙে ফেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ের জায়গায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার।

পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধ ভাবে রেলের ওই জমিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করে আসছিল। পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর হয়। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাতে কার্যালয়ের অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়।

সরেজমিনে বুধবার ( ৩০ জুলাই ) দেখা যায়, ভাঙা কার্যালয়ে লোহার রড দিয়ে চোং বানানো হচ্ছে। পাইলিং করার জন্য মেশিন নিয়ে শ্রমিকরা কাজ করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরাধনা এন্টারপ্রাইজ টাওয়ার নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে বলে জানা গেছে।

রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, রেলওয়ের প্রকৌশলী-২ কার্যালয়ের নির্দেশে ওই স্থানে রূপপুর প্রকল্পের আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ হচ্ছে। রেলওয়ের অনুমতি নিয়েই কাজটি শুরু হয়েছে।

শুধুমাত্র এই একটি টাওয়ার নয়, ঈশ্বরদী ও পাকশীতে আরও চারটি জায়গায় এবং কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশন এলাকায় একটিসহ মোট ৬টি আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!