1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

অনিয়মের অভিযোগে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

অনিয়মের অভিযোগে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন সূত্রধরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রথমে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে অভিযান শুরু করেন দুদক কর্মকর্তারা। হাসপাতালে রোগীদের দুপুরে নিম্নমানের খাবার পরিবেশন ও ওষুধ রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে কিনতে বাধ্য করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় খাবার, ওষুধ নিয়ে নানা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে দুদক জানিয়েছে।

জানা গেছে, হাসপাতালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দ্বারা রোগীদের প্রেসক্রিপশন তৈরি করে তাদের বাহিরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের যে খাবার পরিবেশন করা হয় তা ডায়েট চার্ট অনুযায়ী দেওয়া হয়না। দীর্ঘসময় এক্সরে বন্ধ করে পুরাতন বিভিন্ন মেশিনারি যেগুলো সরকারি খাত থেকে এ হাসপাতালে দেওয়া হয়েছে তার কোন তালিকা দেখাতে পারেননি।

এছাড়াও নতুন মেশিনারি দেওয়ার পর পুরতনগুলো কোথায় রয়েছে তার কোন সঠিক সদুত্তর দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। দুদকের এ অভিযানে বাহ্যিক আরো অনেক দুর্নীতি রয়েছে ধারনা করে অভিযানটি চলমান রয়েছে বলে জানা গেছে।

অভিযান চলাকালে হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগী ও স্বজনরা অভিযোগ করেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে থাকতে হয় নোংরা পরিবেশে। বাথরূম ব্যবহার করার অনুপযোগী। চড়া দামে হাসপাতালের সামনের দোকান থেকে ওষুধ কিনতে হয়।

দুদক সূত্র উপস্থিত সংবাদ কর্মীদের জানায়, এই হাসপাতালে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। ভর্তি রোগীদের যে খাবার পরিবেশন করা হয় তা ডায়েট চার্ট অনুযায়ী দেওয়া হয় না। এছাড়া দীর্ঘসময় এক্সরে বন্ধ করে পুরাতন বিভিন্ন মেশিনারি যেগুলো সরকারি খাত থেকে এ হাসপাতালে দেওয়া হয়েছে, তার কোনো তালিকা দেখাতে পারেননি হাসপাতাল সংশ্লিষ্টরা।

সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের প্রাথমিক অনুসন্ধানে যতগুলো অনিয়ম পেয়েছি তাতে মনে হচ্ছে এ হাসপাতালে অভ্যন্তরীণ ও বাহ্যিক অনেক অনিয়ম রয়েছে। সম্পূর্ণ অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!