1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

মাইলস্টোনে নিহতদের স্মরণে ঈশ্বরদীতে বিএনপি’র দোয়া মাহফিল

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফাইটার বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক ও আহতদের স্মরণে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপি নেতা ভিপি রেজাউল করিম শাহীনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মো. মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের খতিব হাফেজ মাওলানা হাসান ভুঁইয়া। সঞ্চালনা করেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন।

নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এসময় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!