1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

পদ্মা নদীতে বালু মহালে সেনা অভিযান: মাথার খুলি, মাদক,পিস্তল, গুলিসহ আটক ২

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর পদ্মা নদীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনটি পিস্তল, গুলি, মাথার খুলি, মাদক ও নগদ ১২ লাখ টাকাসহ দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত পদ্মা নদীর দিয়াড় বাহাদুরপুর মোল্লার চরে মোল্লা ট্রেডার্সের বালু মহালে এ অভিযান পরিচালিত হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার পদ্মা নদীতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার বিষিয়টি নিশ্চিত করে জানান, পার্শ্ববর্তী লালপুর উপজেলার সীমানায় মোল্লার চর থেকে অস্ত্র ও গুলিসহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ সূত্র জানায়, নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও বালুবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে। এসময় নদীর দিয়াড় বাহাদুর মোল্লা ট্রেডার্সের বালু মহালে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ৪৮টি গুলি, মাথার খুলি, মাদক দ্রব্য ও নগদ ১২ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বালু মহাল থেকে মাহফুজুর রহমান সোহাগ ও আশরাফুল ইসলাম বাপ্পি নামে দুজনকে আটক করা হয়।
ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, আটককৃতরা নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!