1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বালুমহালের দখলে নিতে গুলিবর্ষণ, রাখাল গুলিবিদ্ধ

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে ফের এলাপাথারি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) দুপুরের দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঘাট ও ইসলামপাড়া ঘটে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় সোহান হোসেন (২৮) নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ সোহান মোল্লা (২৮) ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা, দৌলতপুর, লালপুরসহ বিভিন্ন এলাকার বালুমহালের নিয়ন্ত্রণ করছে নাটোরের লালপুর এলাকার ইজারাদারের ‘কাকন বাহিনী’। তারা ঈশ্বরদী সাঁড়া বালু ঘাট দখল নিতে একাধিকবার চেষ্টা করেন। কিন্তু এ বালুমহালের বৈধ ইজারাদার থাকায় ঘাটের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন। শনিবার ফের তারা সাঁড়া ঘাটে গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন সোহান হোসেন।

গুলিবিদ্ধ সোহান হোসেন বলেন, আমি গরুর খাস কাটছিলাম। এসময় একটা স্পিডবোট ও নৌকা নিয়ে হঠাৎ ঘাটে গুলিবর্ষণ শুরু হয়। আমি একটু উঁচু হয়ে দেখতে গেলে গুলি এসে আমার হাতে লাগে। আমি তখন শুয়ে পড়ি। পরে লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাঁড়া ঘাটের সরকারি বৈধ ইজারাদার মেহেদী হাসান বলেন, লালপুরের ইজারাদার আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীকে দিয়ে বৈধ-অবৈধ সব বালুমহাল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা সরকারি খাতে টাকা দিয়ে বৈধভাবে বালু ব্যবসা করছি। তারা আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বারবার এভাবে গুলিবর্ষণ করছে। এভাবে কি ব্যবসা করা যায় ? শুধু আমরা নয়, স্থানীয় কৃষকরাও কাজ করতে পারছে না।

এদিকে ঘটনার পর থেকে ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।

থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর বলেন, নদীর ভেতরে ঘটনা ঘটেছে। এটি নৌ পুলিশের অধীনে। আমরা ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!