1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

৩১ দফা বাস্তবায়নের দাবিতে ঈশ্বরদী ও আটঘোড়িয়ায় জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিএনপি’র গণসংযোগ

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের দাবিতে ঈশ্বরদী ও আটঘোড়িয়ায় রোড মার্চ করে গণসংযোগ করা হয়েছে। পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদীর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বে আয়োজিত গণসংযোগে বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহন করেন।

শনিবার (৫ জুলাই) সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিশাল মোটরসাইকেল ও হাজারো যানবাহনের বহর নিয়ে গভীর রাত পর্যন্ত ঈশ্বরদী ও আটঘোড়িয়ার বিভিন্ন এলাকায় একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। বহরটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাশুড়িয়া ট্রাফিক মোড়, দড়গাবাজার হয়ে আটঘোরিয়া উপজেলায় প্রবেশ করে । পরে পারখিদিরপুর, চাঁদভা, আটঘরিয়া বাজার, লপিুর, মতিঝিলসহ বিভিন্ন পথসভায় জাকারিয়া পিন্টু বক্তব্য রাখেন।

পথসভায় জাকারিয়া পিন্টু বলেন, তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। সেই সাথে এই অঞ্চলের অবহেলিত মানুষ এবং নেতা-কর্মীদের মাঝে জনসংযোগ করছি। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশা করে পিন্টু বলেন, এসব অঞ্চলে আওয়ামী রূপি বহিরাগতরা যেনো কোনো ভাবেই দলে (বিএনপিতে) অনুপ্রবেশ করতে না পারে সেই লক্ষ্যেই আপনাদের সাথে কাজ করে যাচ্ছি । তবে মনোনয়নের জন্য দল যে সিন্ধান্ত দেবে আমি সেটাই মেনে নেব।

ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা. আটঘোরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সোনামণিসহ ঈশ্বরদী ও আটঘরিয়ার উপজেলার হাজার হাজার নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখঃ জাকারিয়া পিন্টু আলোচিত শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে কারা নির্যাতিত নেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!