1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর গণসংবর্ধনায় মানুষের ঢল

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

সদ্য কারামুক্ত ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের এমপি প্রার্থী জাকারিয়া পিন্টুকে শুক্রবার (২৭) জুন রাতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ঈশ্বরদী ইপিজেড ব্যাবসায়ী সমিতির আয়োজনে ইপিজেড মোড়ে অনুষ্ঠিত পিন্টু’র গণসংবর্ধনা অনুষ্ঠানে দলীয়, অংগ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষের ঢল নামে।

শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় মৃত্যুদন্ড হতে কারামুক্ত জাকারিয়া পিন্টুকে হাজার হাজার মোটর সাইকেলের শোভাযাত্রা করে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। এসময় আইকে রোড ও ইপিজেড সড়কে যানজটের সৃষ্টি হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিজেড ব্যাবসায়ী সমিতির সভাপতি ইব্রাহীম হোসেন।

এসময় বক্তরা বলেন, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা ৪) আসনের তরুণ প্রজন্মের প্রথম চাওয়া জননেতা জাকারিয়া পিন্টুর হাতে ধানের শীষের প্রতিক তুলে দেওয়া। আমাদের গর্ব আমাদের এলাকার সন্তান জাকারিয়া পিন্টুই তৃণমূলের পছন্দের প্রার্থী। তাই ২০ কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রতীক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের তৃণমূলের হৃদযন্ত্রের স্পন্দন ঈশ্বরদী ও আটঘরিয়ার বিএনপির প্রাণ ভোমরা খ্যাত হাজারো ত্যাগী নেতাকর্মীর চাওয়া জাকারিয়া পিন্টু’র হাতেই ধানের শীষ নিরাপদ।

সংবর্ধনা অনুষ্ঠানে পিন্টু মনোনয়ন প্রসংগে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ত্যাগকে কখনো ভুলে যেতে পারেন না। তাঁর মতো কর্মীবান্ধব ও সংগঠন অন্তপ্রাণ মানুষের মূল্যায়ন অবশ্যই তিনি করবেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দীন মালিথা, পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতি সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর বিএনপির প্রস্তাাবিত কমিটির যুগ্ম সম্পাদক আবু সাঈদ লিটন, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!