1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

শান্তি শৃঙ্খলা রক্ষায় বিএনপিকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাবে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি পাবনা-৪ আসনে বিএনপি’র বিজয় সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে আমি ও আমার অপর দুই ভাইসহ ৯ জনকে ফাঁসির দন্ডাদেশ, ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছরের সাজা দেওয়ায় আমরা ৪৭ জন সহযোদ্ধা নেতাকর্মী কারাগারে বন্দী থাকার কারণে ঈশ্বরদীবাসীর পাশে প্রায় সাড়ে পাঁচ বছরের অধিক সময় থাকতে পারি নাই। গত ১১ই ফেব্রুয়ারী মহামান্য হাইকোর্টের রায়ে বেকসুর খালাস পেয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। কারামুক্ত হয়ে ঈশ্বরদীর মাটিতে যখন পদার্পণ করে জনগণের চাওয়া-পাওয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে ওইদিন আমরা সকলে প্রতিশ্রুতি দিয়েছিলাম ঈশ্বরদীকে সুন্দরভাবে গড়ে তুলতে রাজনৈতিক পরিকল্পনাগুলোকে সার্বজনীন করার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমি, হাবিব ভাই ও পিন্টু কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাবো। ঈশ্বরদীর শান্তি শৃঙ্খলা রায় সবসময় ঐক্যবদ্ধ থাকবো। আমি বিশ্বাস করি ঐক্যই আমাদের বড় শক্তি। রাজনীতিতে মতভেদ থাকবে, মনোমালিন্য থাকবে, থাকবে যুক্তিতর্ক ও নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা। সেদিন আমরা ৩ জন হাতে হাত ধরে যে ঐক্যের ঘোষণা দিয়েছিলাম তা দেখে ঈশ্বরদীর মানুষ আশায় বুক বেঁধেছিলেন, আত্মবিশ্বাসে বলিয়ান হয়েছিলেন। প্রায় তিন যুগ পর এবার হয়তো তাদের হারানো সংসদীয় আসন ফিরে পাবো।

তিনি আরও বলেন, কিন্তু অতি সম্প্রতি অপ্রত্যাশিতভাবে আমাদের অনাকাঙ্খিত কর্মকান্ড বা আচরণ ঈশ্বরদীর মানুষকে ভাবিত করেছে, হতাশ করেছে। যা এখনই পরিসমাপ্তি জরুরী। আশা করি আমাদের ধৈর্য্য ও সহনশীল আচরণের মাধ্যমে গত ১১ ফেব্রুয়ারী তারিখে গণসংবর্ধনায় দেওয়া আমাদের প্রতিশ্রুতি রক্ষা পাবে। গত ঈদুল আজহার পূর্বে হাইকমান্ড থেকে হাবিব ভাই ও পিন্টুসহ আমাকে ঢাকায় ডেকে নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক আলোচনার পর আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেছিলাম, আমার আর দলের কাছে চাওয়া পাওয়ার কিছু নাই। দল এবং ঈশ্বরদীর মানুষ তিন বার প্রায় ১৮ বছর আমাকে ঈশ্বরদী পৌরসভার দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অঙ্গীকার করেছি দলের বৃহত্তর স্বার্থে আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা চাইবো না। এমনকি দল যদি মনে করে আমাকে পৌরসভা নির্বাচনেও প্রার্থীতা ত্যাগ করতে হবে সেখানেও আমার কোনো আপত্তি নাই।

সেই বৈঠকে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেছি, বিগত নির্বাচনগুলোতে যে সমস্ত কারণে ফলাফল আমরা ঘরে তুলতে পারিনি। সেইসব বিষয়গুলোকে চিহ্নিত করে আসন্ন নির্বাচনে দলের মধ্যে বিভাজন দূর করে আমরা আমাদের “মা জননী “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঈশ্বরদী-আটঘরিয়া তথা পাবনা-৪ আসনটি উপহার দিতে চাই।

এসব প্রতিশ্রুতিগুলোকে সামনে রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে সকলকে কাজে ঝাঁপিয়ে পড়ার আহব্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে দলকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলি।

এসময় বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, আজমল হোসেন ডাবলু, রেজাউল করিম শাহীন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন, মিজানুর রহমান, শ্রমিকদল নেতা ভাষা প্রামাণিক প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!