1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে অটোরিকশা চোর চক্রের তিন নারীসহ ৪ জন আটক

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

যাত্রী বেশে উঠতো অটো রিক্সায়। নির্জন স্থানে নিয়ে সুযোগ বুঝে চেতনানাশক ওষুধ ব্যবহার করে চালকের হাত-পা বেঁধে করতো অটোরিকশা ছিনতাই। এমন একটি চক্রের তিন নারী সদস্যসহ চারজনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার (১৮ জুন ) আটককৃতদের পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে বলে ঈশ্বরদী পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এঘটনা নিশ্চিত করেছেন।

এরআগে মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার এলাকাবাসী এই চক্রের সদস্যদের আটক করে ঈশ্বরদী থানা পুলিশে হস্তান্তর করে। আটককৃতরা হলেন, ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে সুমন সরদার (২৬), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাববাড়িয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে তনিমা খাতুন (১৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর উপজেলার হরিপুর গ্রামের সাহু বিশ্বাসের মেয়ে তনিমা আক্তার তমা (২১) ও নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আব্দুল রশিদের মেয়ে আখি খাতুন (২০)। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অটোরিকশাটি উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!