1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বিমানবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে ঈশ্বরদীতে প্রতারণা, ৩ প্রতারক গ্রেপ্তার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঈশ্বরদীতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে ঈশ্বরদী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। থানার ওসি বৃহস্পতিবার (২২ মে) প্রতারক গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করেছেন।

শহরের ফতেমোহাম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিউ কলোনির আজগর হোসেনের ছেলে আল আমিন (২২), বাপ্পি আলমের ছেলে শিহাব হোসেন (২০) এবং মৃত দিলসের ছেলে মো. নাদিম হোসেন (২৯)। মোবাইল সদৃশ্য তিনটি ওয়াকিটকি ও বিমানবাহিনীর ভুয়া আইডি কার্ড তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারকরা ফতেমোহাম্মদপুরের বাসিন্দা ও ওয়ার্কশপ ব্যবসায়ী জাবেদ খানের দুই ছেলেকে ‘ড্রোন গার্ড’ পদে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। তারা এজন্য দশ লাখ টাকা দাবি করে। গত ২ এপ্রিল তারা জাবেদের কাছ থেকে নগদ ৬ লাখ ৪০ হাজার টাকা নেয় এবং চাকরির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে। পরবর্তীতে ‘ভেরিফিকেশন’ ও ‘মিষ্টি খাওয়ানো’র কথা বলে আরও ১ লাখ ৫০ হাজার টাকা নেয়। এরপর চাকরি প্রার্থীদের রাজশাহীতে নিয়ে গিয়ে সামান্য শারীরিক প্রশিক্ষণ দিয়ে কিছু রেশন সামগ্রী দেয়। প্রতারকরা তাদের জানায়, ১৮ মে নিয়োগপত্র দেওয়া হবে। একটি অদ্ভুত চুক্তিনামা নিয়ে তারা ২০ মে জাবেদের বাড়িতে যায়। জাবেদ খানের সন্দেহ হলে তিনি ঈশ্বরদী থানায় অভিযোগ করেন।

থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বলেন, গোপনে তদন্ত করে প্রতারক চক্রের তিন সদস্যকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!