1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে ফের মাঝারি দাবদাহ : ৩৮.৮ ডিগ্রী তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ফের শুরু হয়েছে মাঝারি তাপপ্রবাহ। সূর্যের জ্বলন্ত রশ্মি যেন টগবগে আগুন। শহর, গ্র্রাম, পথ-ঘাট, সড়ক-মহাসড়ক সবখানেই সূর্যের প্রখরতা। পিচঢালা পথ জ্বলন্ত উনন। তাপমাত্রার কাঁটা তীব্র তাপপ্রবাহ ছুঁই ছুঁই। শুক্রবার (৯ মে) ৩৮ দশমিক ৮ ডিগ্রী তাপমাত্রায় ঈশ্বরদীতে তেতে উঠেছে প্রাণিকুলও। বাতাসেও আগুনের ছটা। বাতাসের আদ্রতা ৩৮ শতাংশ। জীবিকার তাগিদে ছুটে চলা এ জীবন যেন ওষ্ঠাগত! এরআগে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রী।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, শুক্রবার (৯ মে) তাপমাত্রা ৩৮ দশমিক ৮ ডিগ্রী রেকর্ড হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৩৮ শতাংশ। চলমান দাবদাহ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি।

অন্যদিকে অসহনীয় ভ্যাপসা গরমে পরিবর্তন এসেছে মানুষের জীবনযাত্রায়। কাজের তাগিদে বাইরে বেরিয়ে তীব্র গরমে অসহ্য কষ্ট সহ্য করতে হচ্ছে তাঁদের। স্বাভাবিক দিনের তুলনায় শহরে যানবাহন ও মানুষের সংখ্যাও কম।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহেদুল শাহরিয়ার শিশির জানান, গরমে শিশু ও বৃদ্ধরা বেশি রোগাক্রান্ত হচ্ছে। বেশি করে পানি এবং ঠান্ডাজাতীয় পানীয় বিশেষ করে-লেবুর শরবত, ডাবের পানি বেশি করে পান করতে হবে। এ সময় তাপ এড়িয়ে ঠান্ডা স্থানে থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!