1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার (৯ মে) শুক্রবার ভোরে পাকশীর রূপপুরে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুজ্জামান পিন্টু ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাকশী ইউনিয়নের মৃত কোরবান আলীর ছেলে।

জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক থাকলেও সাইফুজ্জামান পিন্টুর নামে মামলা না থাকায় তিনি নিয়মিত পরিষদ কার্যালয়ে বসতেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় তদন্তে সম্পৃক্ততা প্রমাণ হওয়ায় তাকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!