1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

দাবদাহের পর ঈশ্বরদীতে মৌসুমের প্রথমেই ৫১ মি:মি: বৃষ্টি

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

টানা ৭ দিন দাবদাহের পর মঙ্গলবার (২৯ এপ্রিল) ঈশ্বরদীতে মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে। দুপুর তিনটা থেকে প্রায় ছয়টা পর্যন্ত অঝোড় ধারায় রেকর্ড পরিমাণ অর্থাৎ ৫১ মিলিমিটার বর্ষিত হয়েছে। সেইসাথে ছিল ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানি এবং গর্জন। তাপমাত্রা কমেছে প্রায় ৭ ডিগ্রী সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ বেশী হলেও স্বস্তি ফিরেছে মানুষের জীবনে।

গত কয়েকদিন ধরে সূর্যের জ্বলন্ত রশ্মিতে যেন টগবগে আগুন ঝরছিল। মরু অঞ্চলের ‘লু’ হাওয়ার মতো গরম বাতাস প্রবাহিত হয়েছে। ঘরে-বাইরে কোথায়ও ছিল না স্বস্তি। শহর, গ্র্রাম, পথ-ঘাট, সড়ক-মহাসড়ক সবখানেই সূর্যের খরতা! পিচঢালা পথ যেন জ্বলন্ত উনন! জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের জীবন হয়ে উঠেচিল ওষ্ঠাগত! তাপমাত্রার কাঁটা তীব্র তাপপ্রবাহ ছুঁই ছুঁই করছিল। বুধবার (২৩ এপ্রিল) ৩৯ দশমিক ৬ ডিগ্রী তাপমাত্রায় ঈশ্বরদীতে প্রাণিকুলও তেতে উঠে। সোমবার থেকে দাবদাহ কমতে শুরু করেছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন মৌসুমের প্রথমেই রেকর্ড পরিমাণ অর্থাৎ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন। তিনি জানান, গত ২২ এপ্রিল হতে ঈশ্বরদীর ওপর দিয়ে প্রবাহিত হয়েছে দাবদাহ। মাঝারি দাবদাহ ৩৯ দশমিক ৬ ডিগ্রী পর্যন্ত উঠেছিল। তাপমাত্রা প্রায় ৭-৯ ডিগ্রীর মতো কমেছে। সোমবার তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রী রেকর্ড হয়েছে। আর মঙ্গলবার ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে অধিক পরিমাণ বৃষ্টিতে নীচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমবাগান ও নূরমহল্লার বস্তিপাড়া এলাকায় কিছু কিছু বাড়ির আঙ্গিনায় ও ঘরে পানি ঢুকে পড়েছে। বসিতপাড়ার সুদেব দাস বলেন, বাড়ি আঙ্গিনা জনমগ্ন হলেও জীবনে শান্তি ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!