1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে ব্যবসায়ীর গলাকাটা লাশ মিললো রেললাইনে

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে ঈম্বরদী-খুলনা রেলরুটের উমিরপুর এলাকায় রেললাইনের ওপর এই লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশটি পাকশী ইউনিয়নের ইপিজেড মোড় এলাকার বাদশা হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর বলে জানা গেছে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। নিহত বাদশা (৫০) তিনি পাকশী ইপিজেড রোডের মিঠুন স্টোরের মালিক ছিলেন ।

নিহতের ছেলে মিঠুন জানান, তার বাবাকে ইপিজেড মোড় মুদি দোকান থেকে কে বা কারা ডেকে নেয়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার সময় বাবা বাড়িতে মোবাইলে জানায়, তাকে চোখ বাধা অবস্থায় কে বা কারা অটোতে কওে কোথায় নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমরা তাৎণিকভাবে ঈশ্বরদী থানায় যেয়ে সাধারণ ডায়েরি করি। থানা থেকে ফেরার সময় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। একপর্যায়ে একজন বলে রেললাইনের পাশে একটি মোবাইলে রিং এর আলো জ্বলছে, সেখানে গিয়ে দেখতে পাই আমার বাবার গলাকাটা লাশ। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা হয়ত আমার বাবাকে অপহরণের পর হত্যা করে রেললাইনের ওপর ফেলে রেখে যায়। বাবা মুদি দোকানের পাশাপাশি জমি কেনাবেচা করত নিয়মিত।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!