1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত-১০

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল)  দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 আহতরা হলেন, দাদাপুর গ্রামের রাসেল হোসেনের স্ত্রী মনিরা খাতুন, শাহিন হোসেনের ছেলে সিয়াম হোসেন, মিনারুল ইসলামের ছেলে পারভেজ, নাছির মন্ডলের ছেলে রায়হান মন্ডল, সজিব হোসেনের স্ত্রী স্বর্না খাতুন, সাইদুল মন্ডলের মেয়ে তুবা খাতুন, মৃত মন্টু মন্ডলের ছেলে শাহিন মন্ডলসহ বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে,  দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার সেলিম মন্ডল গংদের সাথে আলম মাঝি গংদের বিরোধী চলে আসছিলো। এ নিয়ে আদালতে একটি মামলাও চলছিল। কয়েকদিন আগে এই মামলায় সেলিম মন্ডলের পক্ষে রায় হয়। রবিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সেলিম মন্ডল প্রতিপক্ষকে বিষয়টি অবগত করে ওই জমি চাষ করতে গেলে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা- কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে মনিরা, স্বর্ণা ও রায়হানসহ মোট চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রবিবার রাত ৯টা  পর্যন্ত থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ জানিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!