1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীর সদ্য কারামুক্ত বিএনপি নেতা আখতারুজ্জামান আর নেই

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি সদ্য কারামুক্ত বীর মুক্তিযোদ্ধা এ কে এম আখতারুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন ।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকাল সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে আখতারুজ্জামান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় দ্রুত তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিএনপি সূত্রে জানা যায়, ২০১৯ সালে বিএনপি নেতা আখতারুজ্জামান আক্তার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে ট্রেনে হামলা মামলায় ফাঁসির দন্ডে দ্বন্ডিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়মী লীগ সরকারের পতনের পর হাইকোর্টের আপিল বিভাগের রায়ে তিনি নির্দোষ খালাস পান। পওে গত ফেব্রুয়ারি মাসে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় পিয়ারপুর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।

ত্যাগী নেতা আখতারুজ্জামান আক্তারের মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোকলেছুর রহমান বাবলু এবং জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!