1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে আওয়ামী লীগের তিন ইউপি মেম্বার আটক করে পুলিশে সোপর্দ

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে তিন ইউপি মেম্বারকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রবিববার (২৭ এপ্রিল) দুপুর ২.৩০ মিনিটের দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানা পুলিশ ৩ মেম্বারকে পুলিশে সোপর্দের ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের তিন ইউপি মেম্বার ফিরোজ হোসেন বাকি (৫৭), আলাউদ্দিন খান (৫০) ও রফিকুল ইসলাম মাঝি (৪৫) দীর্ঘদিন পর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যান। তারা তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। পরিষদের কার্যালয়ে আসার খবর পেয়ে এলাকাবাসী তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃত ফিরোজ হোসেন বাকি দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য ও নওদাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আলাউদ্দিন খান ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়নের খালিশপুর গ্রামের নবাব আলী খানের ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও রফিকুল ইসলাম মাঝি ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও মারমী গ্রামের সিরাজ মাঝির ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সদস্য।

দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা বলেন, ওই তিন ইউপি মেম্বার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দলবদ্ধভাবে পরিষদে যান। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে বিএনপি’র দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এছাড়াও তারা সাধারণ মানুষকে হয়রানি করেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ জানান, আটককৃতরা পুলিশী হেফাজতে থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!