1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

সূর্যের জ্বলন্ত রশ্মিতে যেন টগবগে আগুন ঝরছে। নিজের উত্তাপ শক্তিমত্তা জানান দিতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না শহর, গ্র্রাম, পথ-ঘাট, সড়ক-মহাসড়ক সবখানেই সূর্যের খরতা! পিচঢালা পথ যেন জ্বলন্ত উনন! জীবিকার তাগিদে ছুটে চলা এ জীবন যেন ওষ্ঠাগত! তাপমাত্রার কাঁটা তীব্র তাপপ্রবাহ ছুঁই ছুঁই। বুধবার (২৩ এপ্রিল) ৩৯ দশমিক ৬ ডিগ্রী তাপমাত্রায় ঈশ্বরদীতে তেতে উঠেছে প্রাণিকুলও। বাতাসেও আগুনের ছটা। এরআগে গত ২৮ মার্চ মৌসুমের প্রথম তাপপ্রবাহ ৩৯ দশমিক ৮ ডিগ্রী রেকর্ড হলেও ছিল না সূর্যের প্রখরতা।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ২৪ ঘন্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ৩ ডিগ্রী। মঙ্গলবার (২২ এপ্রিল) তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রী রেকর্ড হলেও বুধবার ৩৯ দশমিক ৬ ডিগ্রী রেকর্ড হয়েছে। চলমান দাবদাহ আরও বৃদ্ধি পেতে পাওে বলে জানান তিনি।

অন্যদিকে অসহনীয় ভ্যাপসা গরমে পরিবর্তন এসেছে মানুষের জীবনযাত্রায়। প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হলেও শ্রমজীবী মানুষের ঘরে বসে থাকার সুযোগ নেই। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। পেটের টানে বাইরে বের হতেই হয়। কাজের তাগিদে বাইরে বেরিয়ে তীব্র গরমে অসহ্য কষ্ট সহ্য করতে হচ্ছে তাঁদের। স্বাভাবিক দিনের তুলনায় শহরে যানবাহন ও মানুষের সংখ্যাও কম।

ঈশ্বরদী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহেদুল শাহরিয়ার শিশির জানান, তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা বেশি রোগাক্রান্ত হচ্ছে। এ ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি করে পানি পান করতে হবে। ঠান্ডাজাতীয় পানীয় বিশেষ করে-লেবুর শরবত, ডাবের পানি বেশি করে পান করতে হবে। এ সময় তাপ এড়িয়ে ঠান্ডা স্থানে থাকতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!