1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং ২ চোর গ্রেফতার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ২ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের মধ্যে রয়েছে মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর মন্ডলপাড়া গ্রামের আবুল কালামের পুত্র মো. বাদশা (২৫) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহিরমাদী পোয়ালবাড়ী গ্রামের পলান মন্ডলের পুত্র আজিজুল ইসলাম (২৮)।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল ঈশ্বরদী থানায় মোটরসাইকেল চুরির মামলা দায়ের হয়। এই মামলার প্রেক্ষিতে পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় থানার ওসি’র নের্তৃত্বে একটি টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রূপপুর বাসষ্ট্যান্ড মোড় হতে প্রথমে বাদশাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অপর আজিজুল ইসলাম আটক ও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের এ্যাপাচি আরটিআর এবং বাজাজ ১২৫ সিসি ডিসকভার।

ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, বিগত এক মাসে সর্বমোট ১৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ১২ জন সক্রিয় সদস্য আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!