1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাতুরির আঘাতে ছোট ভাই খুন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাতুরির আঘাতে ছোট ভাইয়ের প্রাণহানি ঘটেছে। মর্মান্তিক এই ঘটনা আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের লক্ষিকুন্ডা গ্রামে ঘটেছে। নিহত ছোট ভাই দিপু সরদার (৩০) ওই গ্রামের রিকাত সরদারের ছেলে। পারিবারিক কলহের জের ধরে আপন বড় ভাই মনিরুল সরদার (৩৮) এর আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।

গ্রামবাসী সুত্রে জানা গেছে, রিকাত সরদারের বড় ছেলে মনিরুল সরদার ও ছোট ছেলে দিপু সরদার (৩০) এর মধ্যে বাড়ি ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো। প্রায়শ:ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ, হাতাহাতি হতো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতন্ডা, হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে দিপু বড় ভাই মনিরুলকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই মনিরুল লোহার হাতুরি দিয়ে ছোট ভাই দিপুর মাখায় আঘাত করে। এসময় এসে মনিরুলের দুই হাত কেটে যায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকেই পরিবারের লোকজন এ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাঘার সন্নিকটে ছোট ভাই দিপু মৃত্যু হয়। এসময় আহত বড়ভাই মনিরুলকে সিএনজিতে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত দিপুর মরদেহ এ্যাম্বুলেন্সে লক্ষিকুন্ডা নিজ বাড়িতে আনা হয়।

এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদকে জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠিয়েছি এবং যথাযথ আইনী পদপে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনায় মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!