1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

গাঁজায় গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপি’র ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় “চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে” প্রতিবাদ জানাতে ঈশ্বরদীতে বিএনপি’র উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। নানা রকম পোস্টার, ব্যানার, প্লাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঈশ্বরদী উপজেলা ও পৌর এবং অঙ্গ-সহযোগী সংগঠন বিপুল সংখ্যক নেতা ও কর্মী র‌্যালি ও সমাবেশ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে র‌্যালি শুরু হয়ে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু র‌্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন।

র‌্যালি শুরুর নির্ধারিত সময়ের আগেই ঈশ্বরদী পৌর এলাকার ৯টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে গাজায় গণহত্যা বন্ধ করো, ইসরাইলকে বয়কট করুন, ফিলিস্তিনের পক্ষে – বর্বরতার বিরুদ্ধে স্লোগান মুখে ইসরায়েল বিরোধী খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয়।

প্রতিবাদ সমাবেশে জাকারিয়া পিন্টু বলেন, ফিলিস্তিনে সাধারণ মানুষ ও শিশুদের ওপর চলমান ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদেই এ কর্মসূচি। গাজা ও রাফায় যে নৃশংসতা সংঘটিত হয়েছে, বিশ্বজুড়ে মানুষকে জাগ্রত করতেই এ শান্তিপূর্ণ সংহতি র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ।

Sent 13m

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!