1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট: নারীসহ দুইজনের প্রাণহানি

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার পাকশী রেলওয়ে এমএস কলোনীতে এ ঘটনা ঘটে।
 নিহতরা হলেন, উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও পাকশী রেলওয়ে এমএস কলোনীর ৯নং ভবনের আব্দুস সামাদ দুলাল মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন (৬৫)।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম এ ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন জানান, অটোরিকশা চালক আয়নুল ইসলাম তার অটোরিকশা চার্জ দেওয়ার জন্য এম এস কলোনীতে ফাতেমা খাতুনের গ্যারেজে নিয়ে যান। সেখানে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত দুইজনই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম জানান, আমরা ঘটনাস্থলেই রয়েছি। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!