1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

হাতি, ঘোড়া ও গরুরগাড়ি সাজিয়ে ঈশ্বরদীতে বর্ষবরণের ‘আনন্দ শোভাযাত্রা’

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে হাতি, ঘোড়া ও গরুরগাড়ি সাজিয়ে নেচে-গেয়ে হাজারো মানুষ অংশ নিল বর্ষবরণের ‘আনন্দ শোভাযাত্রা’য়। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণকালের বর্ণিল এই আনন্দ শোভাযাত্রার আয়োজেন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে সোমবার সকাল ৮টায় শোভাযাত্রা শুরু হয়। শহর প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয় সকাল সাড়ে ৯টায়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পৌরসভা, বিএনপি’র শীর্ষস্থানীয় নের্তৃবর্গসহ নেতা-কর্মী, শিল্প ও বণিক সমিতি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা যায়।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল বর্ণিল সাজে সাজানো হাতি। এছাড়াও ঘোড়া ও গরুরগাড়ি, ছিল বাংলার ঐতিহ্যবাহী মুখোশ। শোভাযাত্রায় প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়।

শোভাযাত্রা শেষে ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু, সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিন সরকার , উপজেলা পরিষদের প্রকৌশলী এনামুল হক, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। পরে পান্তা উৎসবে হাজারো মানুষ অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!