1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

সড়ক দুর্ঘটনায় আহত ঈশ্বরদীর দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় আহত ঈশ্বরদীর ২ এসএসসি পরীক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. হৃদয় (১৭) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মো. নয়ন (১৭) নামের এই দুই পরীক্ষার্থীর মৃত্যু হয়।
নিহত হৃদয় ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে এবং নয়ন গাইবান্ধার মো. কামাল হোসেনের ছেলে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহুসিয়া গ্রামের মফিজ উদ্দিনের নাতি। নয়ন ঈশ্বরদীতে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন (৩১ মার্চ) মোটরসাইকেল যোগে দুই বন্ধু বেড়াতে গিয়ে পাশের আটঘরিয়া থানার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান-সরাবাড়িয়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক হৃদয়কে রাজশাহী এবং নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুত্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় প্রথমে নয়ন এবং রাত ১টায় হৃদয় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আটঘরিয়া দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, নয়ন ও হৃদয় দুজনই আমার স্কুলের ছাত্র ছিল এবং আগামী ১০ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী।
এলাকাবাসী শিক্ষক মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে খালিশপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। পাশাপাশি দুই গ্রামের ২ বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!